প্রিয় সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।,
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে আনন্দের সাথে জানাচ্ছি যে,, “Bangladesh Chamber of Commerce & Industry in South Africa (BCCISA)” এবং “NextVision Group”, — উভয় প্রতিষ্ঠানই এখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণে আনন্দের সাথে জানাচ্ছি যে, “Bangladesh Chamber of Commerce & Industry in South Africa (BCCISA)” এবং “NextVision Group” — উভয় প্রতিষ্ঠানই এখন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
এ প্রেক্ষিতে, আমরা 18 October (Saturday) সকল কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করতে যাচ্ছি।
সভা এজেন্ডা:
>> BCCISA সংবিধান চূড়ান্তকরণ – পূর্বে আপনাদের পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে প্রস্তুত করা সংবিধানের খসড়া এখন আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
>> NextVision Group-এর পরবর্তী ব্যবসায়িক পরিকল্পনা – নতুন প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সম্ভাব্য প্রকল্প, ও সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণ।
>> সদস্যদের আইডিয়া ও প্রস্তাবনা বিনিময় – প্রত্যেক সদস্যের মতামত ও চিন্তাধারা শেয়ার করে যৌথ উন্নয়নের পথ সুস্পষ্ট করা।
আমরা আশা করছি সকল কার্যনির্বাহী সদস্য এই সভায় উপস্থিত থেকে গঠনমূলক মতামত প্রদান করবেন, যাতে আমরা একসাথে NextVision Group ও BCCISA-এর পতাকাতলে এক উজ্জ্বল ভবিষ্যতের পথ রচনা করতে পারি।
আপনাদের আন্তরিক সহযোগিতা, মতামত ও অব্যাহত সমর্থনের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভেচ্ছান্তে, কাজী ফারহাদ কামাল সাধারণ সম্পাদক
শহিদুল্লাহ খান সহ-সভাপতি
ইকবাল হোসেন সভাপতি
Bangladesh Chamber of Commerce & Industry in South Africa (BCCISA)